1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  10. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  11. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  12. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  13. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  14. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  15. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীর প্রবীণ বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আলাউদ্দিন বেপারীর দাফন সম্পন্ন দূরদর্শী নেতৃত্বের প্রতিচ্ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন দোয়া-মিলাদের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু, ওয়ার্ডবাসীর দোয়া চাইলেন মিজানুর রহমান মিজু ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন, আস্থা সংকটে বাড়ছে চাপ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীতে ৪.৯৮ একর ভিপি জমি দখলমুক্ত করেন, সহকারি ভূমি কমিশনার মোঃ মেহেদী হাসান মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনমতের আলোচনায় তরুণ ছাত্রনেতা রুবেল গোমস্তা গৌরনদীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অবৈধ ক্লিনিকে কথিত চিকিৎসকের নারী কেলেঙ্কারি ভাইরাল

গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার “তথ্য আপা” প্রকল্পে বরিশালের গৌরনদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে সোমবার ৮ জুন দুপুর একটার সময় উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্ধশতাধিক নারীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক, গ্রাম আদালত পরিচালনার উপজেলা সমন্বয়কারী দেলোয়ার হোসেন প্রমুখ।
উঠান বৈঠকে গ্রাম আদালত সম্পর্কে ডকুমেন্টরি প্রদর্শন, হামের প্রতিকার ও প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি সেবা গ্রহনে হটলাইন নাম্বারের ব্যবহার বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে “গৌরনদী তথ্যকেন্দ্র” সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে বিনামূল্যে পৌঁছে দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd