
গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–এর মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির সঙ্গে ১১ মার্চ বুধবার সকালে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন।
মন্ত্রী মহোদয়ের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় করা হয় এবং দেশের গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি খাত ও সার্বিক উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় গৌরনদী এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েও আলাপ হয় বলে জানা গেছে।
সাক্ষাৎ শেষে শফিকুর রহমান শরীফ স্বপন মাননীয় মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা কামনা করেন
Leave a Reply