
বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের শংকর পাশা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে দুই যুবককে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার দায়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গৌরনদী মডেল থানায় ভুক্তভোগীর মা মোসাঃ ময়না বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।
অভিযোগের সূত্র ধরে জানা যায় ৩১ শে মার্চ দিবাগত রাত আনুমানিক ৭:৩০ মিনিটের সময় ভুক্তভোগী মো. মিঠু হাওলাদার ও তার চাচাতো ভাই মো. লিমন হাওলাদার তাদের বসত বাড়ির পাশ্ববর্তী একটি মুদি মনোহারী দোকানে বসা ছিলো, হঠাৎ করে বৈদ্যুতিক লোডশেডিং হওয়ার সাথে সাথেই পূর্বপরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী দেশীয় অস্ত্র দিয়ে মিঠু হাওলাদার ও লিমব হাওলাদারের উপর অতর্কিত হামলা চালায়। এতে মিঠু হাওলাদার ও লিমন হাওলাদার গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে তাদের গৌরনদী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরো বলা হয় অভিযুক্ত আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী দীর্ঘ দিন ধরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্ন সময় কারণে-অকারণে হুমকি প্রদান করার পাশাপাশি গ্রাম বিতারিত করার পরিকল্পনা করে আসছে। তাদের ভয়ে ভুক্তভোগীর পরিবার অসহায় দিনযাপন করে আসছে।
এ বিষয়ে অভিযুক্ত আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী কাছে তাদের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি আমার উভয় পক্ষ স্থানীয়ভাবে আপস মীমাংসা করব।
তবে দীর্ঘদিন যাবত নির্যাতিত হয়ে স্থানীয় সালিশ-মিমাংসায় আশার আলো দেখতে পাচ্ছেনা ভুক্তভোগীর পরিবার।
তাদের দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে স্থায়ী সমাধান।
Leave a Reply