1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাগত বৈষম্য দূরীকরণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় গৌরনদী বাসস্ট্যান্ডে সরকারি কলেজ গেট সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলা মডেল ফারিয়ার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দীর্ঘদিন ধরে অবহেলা, অনিরাপদ কর্মপরিবেশ, হয়রানি ও পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখনো তাদের কর্মঘণ্টা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও পেশাগত অধিকার নিশ্চিতে কার্যকর নীতিমালা বাস্তবায়ন হয়নি।

তারা আরও অভিযোগ করেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অপমান, অসৌজন্যমূলক আচরণ এবং শারীরিক ও মানসিক হয়রানির মুখোমুখি হতে হয়। এছাড়া নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা, অতিরিক্ত কাজের চাপ ও চাকরির অনিশ্চয়তা তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী মডেল ফারিয়ার সভাপতি মোঃ আরিফ বেপারী। সঞ্চালনা করেন কাজী মোঃ সুমন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম, সহ-সভাপতি মোঃ নুর আলম, মামুন সরদার, বেলাল হোসেন, আগৈলঝাড়া সভাপতি বজলুর রহমান, সদস্য মনির হোসেন, ম্যানেজার ফোরামের সদস্য সোহেল হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ রনি আহমেদসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রায় ৪০টি কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিমের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, হয়রানি বন্ধ এবং ন্যায্য অধিকার বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প ও স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd