1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arifsarde01787267587@gmail.com : Arif Sarder : Arif Sarder
  4. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  5. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  6. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  7. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  8. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  9. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  10. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  11. gaffer7254@gmail.com : maa music : maa music
  12. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  13. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  14. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  15. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  16. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  17. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  18. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  19. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  20. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  21. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  22. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  23. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  24. mg2606636@gmail.com : Mintu Ghosh : Mintu Ghosh
  25. mhossainrh@gmail.com : Md Hossain RH : Md Hossain RH
  26. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  27. tubatelecom8@gmail.com : Nasir Uddin : Nasir Uddin
  28. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  29. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  30. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  31. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  32. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  33. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  34. sarwarmolla68@gmail.com : sarwar molla66 : sarwar molla66
  35. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  36. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  37. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  38. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  39. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  40. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  41. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  42. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
অতিরিক্ত বিদ্যুৎ বিল’ নিয়ে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ উজিরপুরে রাস্তার পাশ থেকে বিপুল পরিমান সরকারি কম্বল উদ্ধার গৌরনদীতে যথাযথ প্রক্রিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারের কোষাগারে ফিরল-৭৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন। গৌরনদীতে সিসিভিবিতে ইউএনও-র বৃক্ষরোপণ ও চারা বিতরণ। ভাইরাল হওয়া কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ জলিল সাময়িক বরখাস্ত ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি করতেন তারা, এরপর কী ঘটল? গৌরনদীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আ’টক। গৌরনদীর বাটাজোড়–সরিকল খাল পুনঃখননে ফিরেছে প্রাণ। কৃষি, মৎস্য, সেচ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের আশা গৌরনদীতে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫৬১ বার দেখা হয়েছে

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে সড়ক অবরোধ করে বসে পড়েন। এতে রাজধানীর ব্যস্ত সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে শতাধিক শিক্ষক যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে কদম ফোয়ারা মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। বাধা পেয়ে শিক্ষকরা সড়কের মাঝখানে বসে স্লোগান দিতে থাকেন—“এমপিও আমাদের অধিকার, দিতে হবে এখনই দিতে হবে।”

শিক্ষকরা অভিযোগ করেন, বহু বছর আগে স্বীকৃতি পেলেও তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে তারা সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। আন্দোলনকারীদের ভাষায়, “আমরা মানবেতর জীবন যাপন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থেকেই আন্দোলন চালিয়ে যাব।”

এদিকে আলোচনার জন্য শিক্ষকদের একটি ৬ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, “ফ্যাসিবাদের কিছু দোসর এখনো শিক্ষা মন্ত্রণালয়ে সক্রিয় রয়েছে। তারা আমাদের দাবিকে আটকে রাখছে। এসব দোসরদের চিহ্নিত করে প্রত্যাহার করতে হবে এবং অবিলম্বে এমপিওভুক্তির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।”

অন্যদিকে পুলিশ জানিয়েছে, শিক্ষকরা অনুমতি ছাড়া যমুনা অভিমুখে মিছিল শুরু করায় জননিরাপত্তার স্বার্থে তাদের থামানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

দুপুর পর্যন্ত শিক্ষকরা কদম ফোয়ারা মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। তাদের দাবি, লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd