টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার বিকেলে ভাতিজি ইসমত আরার বাড়িতে তাঁর মৃত্যু হয়। শারীরিক অসুস্থতার সঙ্গে চরম অবহেলা ও স্বজনদের দূরত্ব তাঁর জীবনের শেষ মুহূর্তগুলোকে বেদনাদায়ক করে তুলেছিল।গত ২ আগস্ট রাতে সখীপুরের কালমেঘা এলাকায় অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাতিজির বাড়িতে আশ্রয় দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এলাকাবাসীর আর্থিক সহায়তায় গত সপ্তাহে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসার পর শুক্রবার তাঁকে বাড়িতে আনা হয়েছিল।
সৌদি আরবে দীর্ঘকাল প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এদিকে জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার পর থেকে তাঁর স্ত্রী ও সন্তানরা একবারও খোঁজ নেননি বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও তাঁর স্ত্রী দাবি করেছেন, ঘটনার প্রায় আড়াই মাস আগেই তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। নিজের শেষ সময়ে আপনজনদের থেকে দূরে থেকে অন্যের সহায়তায় এই প্রবাসীর বিদায় নেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর ক্ষোভ ও শোকের ছায়া নেমে