মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কবির হোসেন তালুকদার-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, উঠান বৈঠক ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি এলাকায় হাজী বামন উদ্দিন তালুকদারের নেছারিয়া এতিমখানা হাফিজি মাদ্রাসার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল–১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। এ সময় বক্তারা মরহুম কবির হোসেন তালুকদারের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, কবির হোসেন আজীবন মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম কবির হোসেন তালুকদারের বড় ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মুক্তাদির হোসেন তরু এবং ছোট ছেলে তানভীর হোসেন শুভ।
এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে মরহুম কবির হোসেন তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।