আজ ০৪ / ০৬ / ২০২৬ তারিখ বৃহস্পতিবার আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে , বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বরিশাল বিভাগীয় সহ - সাংগঠনিক সম্পাদক জনাব আকন কুদ্দুসুর রহমান মতবিনিময় করেন । প্রেসক্লাবের সভাপতি জনাব শামীমুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক জনাব আকন কুদ্দুসুর রহমান সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান এবং প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ প্রেসক্লাবের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব কামরুজ্জামান দুলাল , সহ-সভাপতি , কেন্দ্রীয় যুবদল । উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা শাখার সম্মানিত সদস্য ও বি এন পি আগৈলঝাড়া থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন লাল্টু । আরও বক্তব্য রাখেন জনাব সরদার হারুন রানা প্রতিষ্ঠাতা সভাপতি , আগৈলঝাড়া প্রেসক্লাব । জনাব সাইফুল ইসলাম , সহ-সভাপতি প্রেসক্লাব । জনাব ফারুক আকন , সদস্য প্রেসক্লাব ।