
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের প্রধান নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে, উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী হবে দিনাজপুর। দিনাজপুর শহরকে আধুনিক সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে।
সারা দেশের মধ্যে দিনাজপুরের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না। ফসল ঘরে উঠলেই কম দামে হলেও তারা ফসল বিক্রি করে দেন। ফলে ন্যায্য দাম থেকে সব সময় বঞ্চিত থাকেন।’
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।