
গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকার বাসিন্দা অসুস্থ ও অসহায় গোবিন্দ মিস্ত্রির চিকিৎসার জন্য মানবিক সহায়তার জন্য শনিবার দুপুর ১২ টার সময় ১১ এপ্রিল এই আবেদনটি জানানো হয়েছে।
গোবিন্দ মিস্ত্রি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়ে সম্পূর্ণভাবে কর্মহীন হয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, গোবিন্দ মিস্ত্রি একজন পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি অসুস্থ হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই সংকটময় সময়ে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। তার পাশে দাঁড়িয়েছেন টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ীরা
সচেতন মহল ও মানবিক কর্মী কাজী সুজন সহ স্থানীয় সচেতন মহল, সবার সম্মিলিত উদ্যোগ ও সামান্য আর্থিক সহায়তা গোবিন্দ মিস্ত্রির চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে।