মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেক হাসান রাছেল, গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ. হালিম খাঁন এবং গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ।
‘আজকের পেপার’-এর সম্পাদক মোঃ রাজীব ইসলাম (তারিম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ,
ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন
বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী মিজানুর রহমান মুন্সি।এ ছাড়া আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীমুর রহমান শামীন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহসভাপতি মাওলানা মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে সংবাদমাধ্যমের করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন গণমাধ্যম দ্রুত মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ‘আজকের পেপার’ দীর্ঘদিন ধরে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ অনলাইনের মাধ্যমে পাঠকদের কাছে তুলে ধরছে