
গৌরনদী উপজেলার কসবা আল্লাহর দান মসজিদ সংলগ্ন এলাকায় একটি বেওয়ারিশ ঘোড়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের অভিযোগ, একটি ট্রাক ঘোড়াটিকে ধাক্কা দিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে বিষয়টি স্থানীয়রা চলতি সপ্তাহে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ)-কে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহত ঘোড়াটির প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করেন।
নিয়মিত ৭ দিন চিকিৎসা ও পরিচর্যার ফলে ঘোড়াটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা ও জীবনযাপন করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন সরকারি কর্মকর্তা হিসেবে ডা. পলাশ সরকারের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতায় একটি অবলা প্রাণীর জীবন রক্ষা পেয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ডা. পলাশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের পাশাপাশি প্রাণীর প্রতিও তাঁর দায়িত্বশীলতা ও সহমর্মিতা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।