
পূর্বে অনুমোদন দেওয়া বরিশালের গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজ হঠাৎ করে অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অভিযোগের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত।
এ বিষয় ২৮ এপ্রিল বুধবার বিকাল পাঁচটার সময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইব্রাহীম গণমাধ্যম কর্মীদেরকে জানান, হোল্ডিং নাম্বার প্লেট বসানোর কাজটি পৌরসভার কোন আর্থিক প্রকল্প কিংবা কাজ নয়।এটি কোন কাজ দেয়ার বিষয় ও নয়। এটি একটি ব্যক্তি উদ্যোগ ও নাগরিকের ইচ্ছা। আপনি চাইলে এটি আপনার বাসায় বসাতে পারেন আবার না চাইলে না বসাতে পারেন। একজন ব্যক্তি আপনার এটি বিক্রি করবে। আপনি মন চাইলে কিনবেন মন না চাইলে কিনবেন। পৌর নাগরিকদের কাছে এ ধরনের নাম্বার প্লেট বিক্রি করার জন্য একজন আবেদন করেছে, আমরা তাকে অনুমতি দিয়েছি। পরে কে যেন একজন আবেদন নিয়ে এসেছিল, আমরা বলেছি একজন কে তো অনুমতি দেয়া হয়েছে,আপাতত আর কাউকে দিলে বিশৃঙ্খলা হতে পারে। এছাড়া আমার কাছে অন্য কেউ আবেদন করেনি। কি যেন একটা এনজিওর নাম বললেন এ নামে তো কাউকে আমি চিনি না। আর কারো কোন পুর্বের অনুমতি থাকলে, সে সেটা নিয়ে আসবে, আমরা তাকে কাজ করতে দিব। এতে উকিল নোটিশ করার কি আছে। আর উকিল নোটিশ কোন কোন ক্ষেত্রে করা যায়, করলে কি হয় সেটাও তো বুঝতে হবে।
এর আগে টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও) নামক একটি এনজিওর পরিচালক মোহাম্মদ আলী বাবু তাকে হোল্ডিং নাম্বার দেয়ার কাজটি না দেয়ায় তার ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে মর্মে ইউএনও কে উকিল নোটিশ করেন