মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ বের করা হয়। জুলুছটি বরিশাল-ঢাকা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
পরে মাদ্রাসা মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এস এম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসেন সিকদার, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বাবুল হাওলাদার এবং জেলা সাধারণ সম্পাদক আলহাজ সিকদার মামুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ গফুর, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন, আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন শরীফ, মো. দিদার শরীফ, বারেক মাঝি, আবদুর হাকিম সিকদারসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত গৌরনদী উপজেলা শাখার আমির কাজী আবুল খায়ের।