
গৌরনদী উপজেলাধীন বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা প্যাথলজিক্যাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তফা হাওলাদার, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু এবং বার্থী ডিগ্রি কলেজের প্রভাষকবৃন্দ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শেষে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।