
গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ চাঁদশী গ্রামের বাসিন্দা মোরশেদা বেগম (৪৫) এর ওপর হামলার অভিযোগ উঠেছে একই গ্রামের আরিফ সিকদারের বিরুদ্ধে। আহত মোরশেদা বেগমের স্বামী মোঃ ইদ্রিস সিকদার জানান, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) দুপুর প্রায় ২টার দিকে আরিফ সিকদার অতর্কিতভাবে মোরশেদা বেগমের ওপর হামলা চালান। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ব্যক্তি আরিফ একাধিক বার মুঠো ফোনের মাধ্যমে জানতে চাইলে
0174198837 ফোনটি বন্ধ পাওয়া গেছে।