
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে “মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন”-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান ফকির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন বারেক, প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ মাইনুল ইসলাম (মানু), খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদ হোসেন সিকদার এবং মহিলা নেত্রী মোসাঃ পাপিয়া বেগম, গৌরনদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার জমিদার বংশের একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন সৎ, মানবিক ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। জীবদ্দশায় তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। গৌরনদী উপজেলায় তিনি তালুকদার সরকারি কর (খাজনা) আদায়ের কর্মকর্তা ছিলেন, তার আদর্শ সততা এবং সমাজের প্রতি গভীর ভালোবাসা আজও এলাকাবাসীর জন্য অনুপ্রেরণার উৎস। তার স্মৃতিকে সম্মান জানিয়ে এবং মানবিক আদর্শকে ধারণ করে তার উত্তরসূরিরা প্রতিষ্ঠা করেছেন “মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন”।
ফাউন্ডেশনটির মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার আলোকিত পথ তৈরি করা। আয়োজকরা জানান, এই ফাউন্ডেশন মরহুম তালুকদারের আদর্শ অনুসরণ করে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদারসহ তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ২ শত অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়
উল্লেখ্য ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার: ইতালি প্রবাসী।