!মোঃ মেহেদী হাসান।
গৌরনদী বন্দরে থানা মসজিদ ও সাব-রেজিস্ট্রি মসজিদের সার্বিক উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার জনাব জহির উদ্দিন স্বপন।এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারেক হাসান রাসেল, ও উপজেলা বিএনপি পৌর বিএনপির ও ছাত্রদলের রাজনৈতিক নেতা কর্মিরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মসজিদ দুটির উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। এ সময় চলমান কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন তিনি।
এ ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং শিগগিরই এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া