
নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে ২৮ এপ্রিল বুধবার সকাল দশটার সময় উপজেলা পরিষদের সামনে বসে গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মো: ইব্রাহিম।
এ সময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযুদ্ধ সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের আরও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।