
গৌরনদী উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে বর্তমানে হাসপাতালটি এখন সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব মোঃ ফকরুল ইসলাম মৃধা দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের সার্বিক চিত্র বদলে যেতে শুরু করে। তাঁর নেতৃত্বে চিকিৎসা সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রোগীদের সেবায় আন্তরিকতা বৃদ্ধির ফলে হাসপাতালটি নতুন রূপ পেয়েছে।
বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন ডাক্তার নিয়মিতভাবে সেবা প্রদান করছেন। ফলে রোগীরা এখন সহজেই প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতির কারণে রোগীদের আর বাইরে যেতে হচ্ছে না।
এছাড়াও হাসপাতালটিতে এক্স-রে, ইসিজি সহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু রয়েছে, যা স্থানীয় জনগণের জন্য বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উন্নত সেবা নিশ্চিত হওয়ায় এখন সাধারণ মানুষ চিকিৎসা নিতে বেসরকারি হাসপাতালের পরিবর্তে সরকারি এই স্বাস্থ্য কমপ্লেক্সেই ভিড় করছেন। এলাকাবাসী এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে আশোকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে আরও উন্নত ও আদর্শ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।স্থানীয় বাসিন্দা মোঃ মিজানুর রহমান আকবারের সাথে জানা যায় দিনার দিন হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দিকে যাচ্ছে। সাধারণ জনগণ এই চিকিৎসা সেবার মান উন্নয়ন পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।