
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল দশটার সময় গৌরনদী উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দকে ধারণ করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
নববর্ষের সূচনা লগ্নে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নান্দনিক উপস্থাপনায় শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক, যা দর্শকদের মুগ্ধ করে।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ,পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন, জেলা বিএনপির যুগ্ন আহবায় রফিকুল ইসলাম কাজল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার গৌরনদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ মনিরুজ্জামান। সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
নববর্ষ উদযাপনে অংশ নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এমন আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করে এবং ঐতিহ্য লালনে উদ্বুদ্ধ।