
গৌরনদী পৌরসভার ২ নং ওয়ার্ড টরকী বন্দরের মুদি পাইকারি ব্যবসায়ী লিটন মন্ডল (৩৫) এর বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লিটন মন্ডল (পিতা: মধুসূদন মন্ডল) গত ১২ এপ্রিল ২০২৬ রাত বারোটার সময় এলাকা থেকে পালিয়ে যান। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য—
দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ লিমিটেড (এনজিও): প্রায় ২৯ লাখ টাকা
ভাই ভাই অয়েল মিলের মালিক রুহুল আমিন সিকদার: প্রায় ১৪ লাখ ২০ হাজার টাকা
মা কালী ভ্যাল মিলের মালিক ভজন কুন্ডু: প্রায় ২০ লাখ টাকা
সাহা স্টোরের মালিক শানু সাহা: ১ লাখ ২ হাজার টাকা
ডাল ব্যবসায়ী রাসেল কাজী: ১ লাখ ২০ হাজার টাকা
শিমুল স্টোরের মালিক শিমুল সরদার: ১৬ হাজার টাকা
এছাড়াও আরও কয়েকজন ব্যবসায়ী তার কাছে টাকা পাওয়ার দাবি করেছেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল হাসান রাসেল জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ।
টরকী বন্দর বণিক সমিতির সভাপতি সাহাবুব হাসান শরিফ জানান পালিয়ে যাওয়া লিটন মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা চলছে এবং দোকানে রেখে যাওয়া পন্য সামগ্রী আমাদের জিম্মায় রাখা হয়েছে