
গৌরনদী উপজেলার ৬ নং বাটাজোড় ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বংকুরা গ্রামের (বংকুরা খালের উপর) (১) শ্রী সত্যরঞ্জন বিশ্বাস (৬৫) পিতাঃ রাজেশ্বর বিশ্বাস, (১)প্রমথো মন্ডল (৬০) নারায়ণ মন্ডল উভয় একে গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে দীর্ঘ দুই বছর আগে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৮ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন বিরুদ্ধে।
২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার সময় সরজমিনে গিয়ে যার সত্যতা পাওয়া যায়, স্থানীয় বাসিন্দা সুধাংশমন্ডল ও অরুন চন্দ্র হালদার জানান আমাদের দীর্ঘদিনের চলাচলের জন্য ব্রিজটি না থাকায় খুবই কষ্টকর জীবন যাপন করে আসছি,আনোয়ার হোসেন টাকা নেওয়ার পরেও যদি আমাদের ব্রিজটির কাজ সম্পূর্ণ করে দিত তাহলে আমাদের কোন অভিযোগ থাকতো না তার বিরুদ্ধে। আমরা দ্রুত সময় যাতে আমাদের ব্রিজের কাজ সম্পন্ন হয় সেই আশা ও প্রত্যাশা করছি। এ বিষয় অভিযুক্ত ব্যক্তি ইউপি সদস্য আনোয়ার হোসেনের সাথে কথা বলে জানা যায় আমরা চেষ্টা করতেছি দ্রুত কাজটি সম্পন্ন করে দেওয়ার এবং টাকা আনছি মেসতরি খরচ বাবদ।
এ বিষয়ে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার এর সাথে কথা বলে জানা যায় এইজবার ও ভিম তাদের পরিষদে ছিল সেগুলো মেম্বারকে দেওয়া হয়েছে ব্রিজ করার জন্য