মোঃ মেহেদী হাসান।
গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাকিম ইমাম ও খতিব সাব রেজিস্টার অফিস জামে মসজিদ গৌরনদী বন্দর, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক
মোঃ জহুরুল ইসলাম জহির, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান হাফিজ, মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ তানভীর, হাফেজ মোঃ কাওছার, হাফেজ আবু তালহা, হাফেজ মোঃ খায়রুল, ক্বারি আব্দুল করিম, মাওলানা হাসিবুল ইসলাম, জি এম ইমাম হোসেন, হাফেজ আমানাতসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।
পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা