
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার ৩ জুন বিকেল চারটার সময় পিঙ্গলাকাঠি বাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নলচিড়া ইউনিয়ন বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হারুন সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খাঁন মুকুল।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, অনন্যদের মাঝে রয়েছেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ আবু বকর গাজী, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামীম আহমেদ ,গৌরনদী উপজেলা সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মালেক আকন, উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম জয় সহ অনন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফুয়াত হোসেন এ্যনি।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর ভূমিকার ওপর আলোচনা করেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।