মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদামতলা শাওরা থেকে গাঙ্গুলিবাড়ির দক্ষিণ পাশ দিয়ে আশোকাঠি মহাসড়ক পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি এ পরিদর্শন করেন। এ সময় সরকারি খাল দখল করে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সাবেক সফল ছাএদল নেতা মোঃ জসিম শরিফ, গৌরনদী পৌরসভার পৌর প্রকৌশলী আব্দুস সালেক, উপসহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম এবং পৌর কার্যালয়ের সহকারী কাজী শফিকুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার ওই অংশে সরকারি খালের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। পরিদর্শনের সময় প্রাথমিকভাবে যেসব ব্যক্তি সরকারি খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তাদের নিজ উদ্যোগে সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ইউএনও ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
সরকারি খালের জায়গা দখল করে কোনো স্থাপনা রাখা যাবে না উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের দ্রুত তা অপসারণের নির্দেশ দেন। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি খালের জায়গা উদ্ধারের উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা