গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. কাইয়ুম খান। তিনি নিজেকে সৎ, নির্ভীক ও সমাজসেবক হিসেবে উল্লেখ করে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
৯ আগস্ট দুপুর ২টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া বক্তব্যে মো. কাইয়ুম খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সুযোগ পেলে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা এবং ওয়ার্ডবাসীর অধিকার আদায়ে কাজ করতে চান।
মো. কাইয়ুম খান বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, সুপ্রিম কোর্ট, ঢাকার নির্বাহী সদস্য এবং আইনজীবী সহকারী সমিতি, জজকোর্ট, বরিশালের দপ্তর সম্পাদক। এছাড়া তিনি ২নং বার্থী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী এবং ২নং বার্থী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, “আমি ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা চাই। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
এদিকে ২নং বার্থী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রচারে মো. কাইয়ুম খানকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চেয়ে দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে