
গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে শনিবার সকাল দশটার সময় ১১ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক জনাব ইব্রাহিম, সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল কান্তি দাস। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয় সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ। উপজেলা অফিস সহকারী মোঃ শিপন হাওলাদার সহ প্রশাসনিক কর্মকর্তারা।
উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ মেলার প্রতিপাদ্য ছিল— “উদ্ভাবনী চিন্তায় বাংলাদেশ গড়বে বিজ্ঞান ও প্রযুক্তি”।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করে। এতে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন, গৌরনদী, বরিশাল আয়োজনে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলা আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। শেষে প্রতিটি স্টল ঘুরে পরিদর্শন করেন প্রশাসনিক কর্মকর্তারা।