
গৌরনদী পৌরসভার কৃতি সন্তান ও বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান তাঁর রাজনৈতিক জীবনের ৪৭ বছর পূর্ণ করেছেন ১৯৭৯ সাল থেকে রাজনীতি শুরু করেন, জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে ৫ বছর দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে উঠে এসে আজকের অবস্থানে পৌঁছেছেন। সততা, নিষ্ঠা ও দলীয় আদর্শে অবিচল থেকে তিনি সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন।
রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে তিনি পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সরকারি
গৌরনদী কলেজের সাবেক সফল ভিপি হিসেবে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মিজানুর রহমান মুকুল খান একজন দক্ষ সংগঠক ও পরিশ্রমী নেতা। তাঁর নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, তাঁর রাজনৈতিক জীবনের ৪৭ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বর্তমানে মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের বিশ্বাস তো হাতিয়ার হিসেবে কাজ করেন এবং গৌরনদী ও আগৈলঝাড়ার সকল রাজনৈতিক নেতাকর্মির ও গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সর্বসাধারণ জনগণের প্রতিনিয়ত ভালো-মন্দ রাখেন খোঁজখবর। করেন মসজিদ মাদ্রাসায় মাহফিলে সার্বিক সহযোগিতা।
বেশ কয়েকজন ওয়ার্ড পর্যায়ের বেক্তিবর্গ জানিয়েছেন চিকিৎসা অসময় হত দরিদ্র মানুষের মেয়েদের বিবাহে আর্থিক নগদ সাহায্য সহযোগিতা করেন । এতে গৌরনদী পৌরসভার সাধারণ নাগরিকদের মাঝে যেন বয়ে এনেছে নতুন এক সুবাতাস এলাকায়।