মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জনাব আক্কেল আলী সরদার। প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের মাগুরা নতুন বাজার থেকে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় মাগুরা নতুন বাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রায় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি বাকাই বাজার, ইল্লা বাসস্ট্যান্ড,কমলাপুর তুলাতলা বাজার, পাঙ্গাসিয়া হয়ে ভুরঘাটা বাস স্ট্যান্ডে শোভাযাত্রাটি সমাপ্তি ঘোষনা করেন,এ সময় খাঞ্জাপুর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে চেয়ারম্যান প্রার্থী আক্কেল আলী সরদার খাঞ্জাপুর ইউনিয়নবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
প্রার্থিতা ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়