বুধবার সকালে বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ২০২৬ এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে ওইদিন বেলা ১১ টায় স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম।
স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ শাখার সহকারী অধ্যাপক মোঃ আলিমুজ্জামান, স্কুল শাখার সহকারি শিক্ষক আলী আজিম খান পলাশ, সহকারী শিক্ষক মাওলানা এস.এম গিয়াস উদ্দিন, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রদীপ্তা চক্রবর্তী, কাজী তাসনিম জারিন, সাহারা মরিয়ম, ইশিকা পাল, হুমায়রা, ইন্দ্রা জয়ধর প্রমূখ।
শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কলেজ শাখার ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মহিদুল ইসলাম।