
বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান বলেছেন, গৌরনদী পৌরবাসী যদি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, তাহলে তিনি জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং পৌরবাসীর একজন সেবক হয়ে কাজ করতে চান।
সোমবার (২০ জুলাই) গৌরনদীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মুকুল খান বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সমন্বিত উন্নয়নে কাজ করবেন। নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ ও জনসেবার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, অসহায়, হতদরিদ্র, দিনমজুর ও কৃষকদের পাশে সব সময় থাকার চেষ্টা করবেন। তাদের প্রয়োজন ও সমস্যার কথা বিবেচনা করে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হবে তার অন্যতম অঙ্গীকার।
তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব গৌরনদী পৌরসভা গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন