
সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের চরকাউয়া ইউনিয়নে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৭ জুলাই সোমবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, যে ঐতিহাসিক খালটির খনন কার্যক্রম একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে মাটি কেটে সূচনা করেছিলেন, সেই খালটি পুনঃখনন করে এর দুই তীরে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান।
এ সময় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিআরটিএর কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। খাল পুনঃখননের পাশাপাশি এর দুই পাড়ে বৃক্ষরোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন