যাত্রার প্রথম দিনে, রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাসটিকে ধাক্কা দিয়েছে বলাকা বাস।
মঙ্গলবার (১৮ আগস্ট) গাজিপুর-গুলিস্থান রোডে একটি বলাকা বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এই ঘটনার পর বলাকা বাসের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়ে জরিমানা করে
জানা গেছে, পিংক বাসটি সড়কে যাত্রা শুরু করার কিছু পরই বলাকা পরিবহনের একটি বাসের সাথে ধাক্কার এই ঘটনা ঘটে।
ঘটনার পর, ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা করে দেয়।