
বরিশাল–১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন সরকারের তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ইশারের নামাজ বাদ গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড বানিয়াশুরী গ্রামে বিএনপি'র আঞ্চলিক অফিসে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী সরকারি কলেজের সাবেক ভিপি এস এম জাকির হোসেন রাজা,সাবেক ছাএনেতা ও পৌর যুবদল নেতা মোঃ উজ্জল সরদার, পৌর যুবদল নেতা মোঃ খোকন বয়াতি,পৌর যুবদল নেতা বিএম জামাল বয়াতি, যুবদল নেতা মোঃ ইমরান সরদার, গৌরনদী পৌর ছাএদল নেতা মোঃ সজিব কবিরাজ, গৌরনদী দীর্ঘদিন পর বরিশালের প্রবেশদ্বার খ্যাতি বরিশাল–১ (গৌরনদী-আগৈলঝাড়া) মন্ত্রী পেয়েছে। সরকারের তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আসনটির সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন কে অভিনন্দন জানান তারা। পাশাপাশি বরিশালের উন্নয়নে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন ৩ নং ওয়ার্ড বানিয়াশ্বরী গ্রামের ময় মুরুব্বীগণ ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।
মঙ্গলবার সকালেই মন্ত্রীসভার শপথে যাওয়ার ফোন পান জহির উদ্দিন স্বপন। এরপরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে