
আগামী ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার ৯ জুলাই বিকেল পাঁচটার সময় গৌরনদী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ,সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন।
এ সময় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৩ জুলাইয়ের সফর সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।