জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালের গৌরনদীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি ঢাকা-বরিশাল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম সেন্টু খান, গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাস্টার মনির আকন, ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ফুয়াদ হোসেন এনি, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু এবং সদস্য সচিব গোলাম মাহাতাব। বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। কেউ হতাশ হবেন না। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন, তাদের নিয়েই আগামী দিনে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যুবদলকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মো. জসিম শরীফ, রিয়াজ ভূঁইয়া, সিরাজ সরদার, নাসির সরদার, আরিফুর রহমান মিঠু, উজ্জ্বল আহমেদ, মাসুম বিল্লাহ, খলিল মোল্লা, হেমায়েতসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি ও সমাবেশে যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার ঘটায়।