স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান:
জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বরিশাল-১ আসনের জাতীয় সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জননেতা জহির উদ্দিন স্বপন।
৮ আগস্ট মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বৈঠকে দেশের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বাস্তবমুখী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রথম বৈঠক হওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।