স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন।
শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(১) ও ৩বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান ও দায়িত্ব অর্পণ করেছেন।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন