প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৮:২০ পি.এম
বরিশালে নিখোঁজ স্কুলছাত্রীর ৯ দিন পর ঢাকায় সন্ধান

বরিশাল নগরী থেকে নিখোঁজ হওয়ার ৯ দিন পর অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তারের (১৪) সন্ধান মিলেছে। বর্তমানে সে ঢাকায় এক আত্মীয়ের বাসায় রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মুনিয়া নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার মনির হাওলাদারের মেয়ে এবং স্থানীয় এ আর এস খান স্কুলের শিক্ষার্থী।
পারিবারিক সূত্র জানায়, গত ১ মে বাসা থেকে নিখোঁজ হয় মুনিয়া। দীর্ঘ ৯ দিন সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। আজ শনিবার সকাল ১১টার দিকে মুনিয়ার মামা ওয়ারেছ উদ্দিন তার মায়ের মুঠোফোনে কল করে জানান, মুনিয়া বর্তমানে তাদের সঙ্গে ঢাকায় রয়েছে।
মুনিয়ার বাবা মনির হাওলাদার বলেন, 'মুনিয়া তার মায়ের কাছে স্বীকার করেছে যে অভিমান করে সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। গত নয় দিন সে বরিশালেই তার এক বান্ধবীর বাসায় ছিল। আজ শনিবার সকালে সে ঢাকায় তার মামার বাসায় পৌঁছায়।' মেয়ের নিখোঁজ হওয়া প্রসঙ্গে মা সুফিয়া খাতুন বলেন, 'আমরা ওকে অনেক আদর করি। পড়াশোনার জন্য ওর বাবা মাঝে মাঝে একটু শাসন করতেন, হয়তো সেই কারণেই ও রাগ করে চলে গিয়েছিল।'
@2025 বাংলার বার্তা. All right reserved.