বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় আজ মঙ্গলবার গৌরনদী মডেল থানার সাধারণ ডায়েরী করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তি তার মোবাইল নাম্বার (09638505556) থেকে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে অজ্ঞাতনামা ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাননাশের হুমকি প্রদর্শন করে।
উল্লেখ্য, সাংবাদিক জহুরুল ইসলাম জহির আগামী গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী।
অপরদিকে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হুমকিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতী দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু,
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)”র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি জামিল মাহমুদ,
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের জেলা উত্তর শাখার সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজিদ রনি সহ সকল সদস্যরা।