বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল উত্তর জেলা শাখার নতুন দপ্তর দায়িত্বে পদায়ন করা হয়েছে।
সংগঠনটির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজল এ নতুন দায়িত্ব পেয়েছেন।
বুধবার বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দাপ্তরিক কর্মকাণ্ড সু-সংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে রফিকুল ইসলাম কাজলকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দলীয় নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, তিনি (কাজল) তাঁর সাংগঠনিক দক্ষতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং বরিশাল উত্তর জেলা বিএনপির গতিশীলতা আরও বৃদ্ধি করবেন।
একই সাথে দল থেকে তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়েছে।