বাগেরহাটে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের দ্বিতীয় এবং তৃতীয়তলাসহ কমপ্লেক্সের মধ্যে শীত কাপড়ের মার্কেটের ১৫ দোকান ও একটি ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে। এতে এক কোটি ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার ভোরে শহরের পুরাতন কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচনের মাত্র দুইদিন আগে এই ঘটনাটাকে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত নাশকতা বলে দ্রুত তদন্তের দাবি করেন।
বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের দাবি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে তাদের অফিসসহ ভবনের দুই ও তিনতলাসহ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ১৫টি পুরাতন কাপড়ের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে তাদের এক কোটি ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিডেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নাশকতা না সর্টসার্কিট থেকে আগুন লেগেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।