ময়মনসিংহে ব্রহ্মপুত্র রেলসেতু পার হওয়ার সময় ট্রেনের সামনে চলে আসা এক যুবককে চালকের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। চালকের তাৎক্ষণিক ব্রেক প্রয়োগ, দীর্ঘ হুইসেল এবং ধীরগতিতে ট্রেন চালানোর মতো বিচক্ষণ সিদ্ধান্তের কারণে এড়াতে পেরেছে এক বড় দুর্ঘটনা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে ৭৭৮ নম্বর ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনটি ব্রহ্মপুত্র রেলসেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।