সাভারের হেমায়েতপুর কাঁচাবাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ভুয়া পুরস্কারের বিভিন্ন সামগ্রী, জুয়ার টিকিট, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন এবং ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন অলিয়ার, সাজু মিয়া, খলিল মিয়া। পরে সন্ধ্যায় তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।