স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি মিয়ারচর এলাকায় গিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি আপৎকালীন জরুরি নদীতীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করেন। নদীভাঙন থেকে স্থানীয় বসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেক হাসান রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা