মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কটকস্থল গ্রামের শাহাবুদ্দিন মাঝির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়ালঘরে থাকা একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে গরু-ছাগল পুড়ে মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার ২১সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায় প্রায় ৫ লক্ষ টাকা