মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য পিংগুলাকাঠী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ৪০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ সুমন সরদারের বিরুদ্ধে। এতে সাধারণ মানুষের পাশাপাশি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার নলচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য পিংগুলাকাঠী গ্রামের বাসিন্দা মোঃ সুমন সরদার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় ৪০টি পরিবারের মানুষ প্রতিদিন চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতে বিঘ্ন ঘটছে।
ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম, পিতা—মোহাব্বত মৃধাসহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা ওই পথ দিয়ে চলাচল করে আসছেন। রাস্তা বন্ধ করে দেওয়ায় বর্তমানে তাদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে মোঃ সুমন সরদার বলেন, তিনি চার শতাংশ জমি ক্রয় করেছেন। ওই জমির ওপর ঘর নির্মাণ করতে গেলে সিরাজুল ইসলাম বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সিরাজুল ইসলাম তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ ও আদালতে মামলা দায়ের করেন।
সুমন সরদারের দাবি, তিনি তার ক্রয় করা সম্পত্তিতে ঘর নির্মাণের চেষ্টা করেছেন। জমি নিয়ে বিরোধের কারণে বিষয়টি বর্তমানে মামলা পর্যন্ত গড়িয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা মোঃ হেলাল উদ্দিন সরদার বলেন, “জমিজমা নিয়ে বিরোধ থাকলেও চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে দ্রুত সমাধানের চেষ্টা করবেন।”
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে