প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:০০ পি.এম
ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ফ্ল্যাটেই ছিলেন গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম বলে জানা গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।
৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া যায় বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে এসে দরজা ভেঙে লাশ নামিয়েছে।
তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিসি ইবনে মিজান। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এ রপর তারা বিকাল সাড়ে ৩টার দিকে আলাদা রুমে যান। পরে বিকাল ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন মরিয়ম। পরে তিনি থানা পুলিশকে জানান।
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
@2025 বাংলার বার্তা. All right reserved.