মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার আসামি হলেন মো. সাইদুল হক সরদার। তিনি গৌরনদী থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাঁর বাবার নাম আঃ রহমান সরদার। তিনি গৌরনদী থানার উত্তর গেরাকুল এলাকার বাসিন্দা।
গৌরনদী মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার
২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, থানার এফআইআর নং-৯, জিআর-৯৮/০৯, তারিখ ২১/০৭/০৯-এর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৯(১) ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ